হার
দিয়ে শুরু করার পর টানা পাঁচ ম্যাচে জয়। বাংলাদেশের জয়রথ ছুটছিল দুরন্ত
গতিতে। শেষ পর্যন্ত থামল তা। থামালো ইংল্যান্ড। পাঁচ উইকেটে হারল বাংলাদেশ।
দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট বিশ্বকাপে রোববার বাংলাদেশের দিন ছিল না।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে
২১৪ রান করে। জবাবে পাঁচ উইকেট হারিয়ে ইংল্যান্ড ১২ বল বাকি থাকতে জয়ের
বন্দরে পৌঁছে। এর আগে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে
হেরেছিল বাংলাদেশ।
এরপর দক্ষিণ আফ্রিকা, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ,
নিউজিল্যান্ডের পর আগের দিন অস্ট্রেলিয়াকে নয় রানে হারায় বাংলাদেশ।
বাংলাদেশের ওপেনার আবদুল মালেক ২৬ বলে নয়টি চারের সাহায্যে করেন ৫১ রান।
আরেক ওপেনার মোহসিন জয়ের ব্যাট থেকে আসে ২৬ রান। তিনে নামা দলপতি তানজিলুর
রহমানের অবদান ৫৬ রান। ২২ বলে ৩৯ রান করেন আবদুল্লাহ জবির। ১৯ রানে অপরাজিত
থাকেন আরিফ উল্লাহ। ২১৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ওপেনার
ম্যাথিউ জেমস ৫৪ রান করেন। আরেক ওপেনার এডওয়ার্ড জেমস করেন ৩৬ রান। তিন
নম্বরে নামা পিটারের ব্যাট থেকে আসে ৬৮ রান। ১৮ ওভার ব্যাট করে ইংলিশরা ২১৫
রান তুলে জয় পায়। ১০ দলের এ টুর্নামেন্টে পয়েন্ট তালিকার সেরা চারটি দল
খেলবে সেমিফাইনালে। লীগ পর্বে এরপর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও
শ্রীলংকা। ওয়েবসাইট।

No comments:
Post a Comment