যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী মে মাসে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউজ থেকে এ কথা জানানো হয়েছে। এএফপি।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো মহাসচিব জেন্স স্টুলটেনবার্গের সঙ্গে টেলিফোনে কথা বলেন। হোয়াইট হাউজের এক বিবৃতি বলা হয়েছে, স্টুলটেনবার্গের সঙ্গে আলাপকালে ট্রাম্প ন্যাটোর প্রতি তার জোরালো সমর্থন ব্যক্ত করেন। এ সময় আগামী মে মাসের শেষার্ধে ইউরোপে ন্যাটো নেতাদের এক সভায় যোগদান করবেন বলে সম্মত হন।

No comments:
Post a Comment