দেশের
১৮ উপজেলায় উপ-নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস
চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এছাড়া একটি পৌরসভার
উপ-নির্বাচনে মেয়র পদেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। সোমবার সন্ধ্যায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত
আওয়ামী লীগের স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও পৌরসভা) নির্বাচন মনোনয়ন
বোর্ডের এক সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের
দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য
জানানো হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment