নাটোরের
বড়াইগ্রাম উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার ভোর ৬টার দিকে বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজসংলগ্ন আল
আমিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে শহীদ
(৩৫) ও টাঙ্গাইলের ভূঁয়াপুর উপজেলার বামনডাঙ্গা চর পিপুলিয়া গ্রামের মৃত
কোরবান আলীর ছেলে ফুলচাঁদ হোসেন (২৭)। বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আশরাফ
জানান, ভোরে ফিলিং স্টেশনের সামনে সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি ট্রাক
মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। এসময় একই দিক থেকে আসা অপর একটি মিনি
ট্রাক ওই ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের যাত্রী দুই মাছ
ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মিনি ট্রাকের চালকসহ অপর তিনজন আহত
হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ট্রাক দুচি জব্দ করা
হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

No comments:
Post a Comment