মুন্সীগঞ্জে
পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তার নাম শাহজালাল
মিজি (২৮)। গতকাল রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সদরের বৈখর এলাকার
কাঠবাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাহজালাল ২২ মামলার পলাতক আসামি ছিলেন।
সাত মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা ছিল। নিহত ব্যক্তির কাছ থেকে দুটি
বিদেশি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবী করে পুলিশ।
জেলার
পুলিশ সুপার জানান, রোববার বিকালে মিজিকে মুন্সীগঞ্জ শহর থেকে তাকে
গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে মুন্সীগঞ্জ সদরের বৈখর
এলাকার কাঠবাগানে যায় পুলিশ। একপর্যায়ে শাহজালালের লোকজন পুলিশের কাছ থেকে
তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ
হয়। এ সময় শাহজালাল মিজি নিহত হন। এই ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন।

No comments:
Post a Comment