গ্যাসের
দাম বৃদ্ধির প্রতিবাদে ২ মার্চ ঢাকাসহ সারাদেশে অবস্থান প্রতিবাদ কর্মসূচি
ঘোষণা করেছে বিএনপি। দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি
ঘোষণা করেন। তিনি বলেন, ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
তবে
ঢাকার কোন স্থানে এ কর্মসূচি পালিত হবে তা পরে জানানো হবে বলে জানান
রিজভী। গত ২৩ ফেব্রুয়ারি ভোক্তা পর্যায়ে দেড় বছরের মাথায় গ্যাসের দাম বাড়ায়
সরকার। দুই ধাপে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। আগামী ১ মার্চ থেকে প্রথম
দফা এবং পহেলা জুন থেকে দ্বিতীয় ধাপের মূল্যবৃদ্ধি কার্যকর হবে। দুই ধাপে ৮
খাতে গড়ে ২২.০৭ শতাংশ দাম বাড়ানো হয়েছে। ভোক্তা অধিকার সংগঠন, সাধারণ
মানুষ, রাজনৈতিক দল, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন চেম্বারের নেতারা সর্বোপরি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের টেকনিক্যাল কমিটির সুপারিশ উপেক্ষা করে
এ দফায় গ্যাসের দাম বাড়ানো হয়।

No comments:
Post a Comment