নারায়ণগঞ্জের
সোনারগাঁওয়ে কাঁচপুর শিল্পনগরী এলাকায় অবস্থিত রপ্তানিমুখী শিল্প কারখানা
সিনহা ওপেক্স গ্রুপে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ৭টায়
দিকে সিনহা গ্রুপের ১২ তলা ভবনের ১২ তলায় ডব্লিউজি-৪ ফ্লোরের সুইং সেকশনে
ওই অগ্নিকান্ডে পুড়ে গেছে মেশিনারাজী, সুতা, ফেব্রিক্স। তবে অগ্নিকান্ডের
সময়ে কারখানা বন্ধ থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। এসময় কোন শ্রমিক কাজে যোগ
দেয় নি।
অগ্নিকান্ডের ঘটনার পরপরই ওই সেকশনে ছুটি ঘোষনা করা হয়। ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড কোয়াটারের সহকারী পরিচালক মাসুদুর রহমান
আকন্দ জানান, সোমবার সকাল সোয়া ৭টায় আগুনের খবরে পেয়ে তাদের ৯টি ইউনিট কাজ
শুরু করে। সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে আগুনের
সূত্রপাত সম্পর্কে তাৎক্ষনিক কিছু বলতে পারেননি তিনি। অগ্নিকান্ডের পর
গণমাধ্যম কর্মীদের ঘটনাস্থলে যেতে দেননি কারখানা কর্তৃপক্ষ। সিনহা ওপেক্স
গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) তাজোয়ার হোসেন জানান, আগুনে ক্ষয়ক্ষতির
পরিমাণ তাৎক্ষনিক নিরুপণ করা যায়নি। তাদের নিজস্ব তদন্তের পর এ ব্যাপারে
জানানো হবে।

No comments:
Post a Comment