Thursday, February 9, 2017

প্রতীক্ষার টেস্টে নজর থাকবে যাদের ওপর

ভারতে প্রথমবার আজ টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট দলের মর্যাদা পাওয়ার পর ভারতে সাদা পোশাকের ক্রিকেট খেলতে দীর্ঘ ১৬ বছর লাগল বাংলাদেশের। হায়দরাবাদে আজ শুরু হচ্ছে সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচ। টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারত অনেকটাই এগিয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশের থেকে। তবুও লড়াইয়ের মধ্যে লড়াইয়ে বাংলাদেশের যারা নজর কাড়তে পারেন এমন চারজন টাইগারের কথা এখানে-
সাকিব আল হাসান
টেস্ট র‌্যাংকিংয়ে দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলেন। তাই হায়দরাবাদের উইকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে গেছেন। বাঁ-হাতি স্পিনার হিসেবে টেস্টে সাফল্য আছে তার। ৪৬ টেস্টে সাকিবের রান ৩২১৩, যা বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২১৭। গড় ৪০.৬৭। উইকেট ১৬৫। গড় ২৮.০৭।
তামিম ইকবাল
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। ৪৬ টেস্টে ৩৪৪৩ রান। সেঞ্চুরি আটটি। সর্বোচ্চ ২০৬। গড় ৩৯.৫৭। ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে অবদান রাখেন তিনি শতক হাঁকিয়ে।
মুশফিকুর রহিম
বাংলাদেশ অধিনায়ক। উইকেটকিপার কাম ব্যাটসম্যান। ৫১ টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন মুশফিকুর রান করেছেন ২৯২২। সেঞ্চুরি চারটি। সর্বোচ্চ ২০০। গড় ৩৩.৫৮। ইনজুরির দরুন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে দুটি টেস্টেই খেলা হয়নি তার।
মেহেদী হাসান মিরাজ
এই টেস্টে নতুন চমক হতে পারেন বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। বয়স মাত্র ১৯। এরই মধ্যে পেকে গেছেন তারকাখ্যাতি। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জীবনের প্রথম দুটি টেস্টে পেয়েছেন ১৯ উইকেট। গড় ২৪.৫৬। ঢাকায় ইংল্যান্ডকে হারানোর
নায়ক এই অফ-স্পিনার। হায়দরাবাদের স্পিনবান্ধব উইকেটে চমক দেখাতে পারেন মিরাজ।

No comments:

Post a Comment