Monday, February 6, 2017

শহীদ কামরুজ্জামানের স্ত্রীর ইন্তেকাল

মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার সহধর্মিনী জাহানারা জামান  ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশানের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের মা জাহানারা জামান দীর্ঘদিন থেকে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

No comments:

Post a Comment