Monday, February 6, 2017

চীনে পার্লারে আগুন, নিহত ১৮

চীনে পা মালিশের (ম্যাসেজ) একটি পার্লারে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার বিকাল ৫টা ২৬ মিনিটের দিকে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ ঘটনা। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এএফপি জানিয়েছে,
দুই ঘণ্টাস্থায়ী আগুনে পুড়ে ঘটনাস্থলেই আটজন মারা যায়। পরে হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চীনের সামাজিক মাধ্যম 'ওয়েইবো'তে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, ছয়তলা ভবনের ওই পার্লারের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আর তৃতীয়তলার জানালা দিয়ে লোকজন লাফিয়ে নিচে পড়ছে।

No comments:

Post a Comment