এশিয়ান
ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি টুর্নামেন্টে আগামী মাসে বাংলাদেশের
মাটিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এসিসির সদস্য আটটি দল নিয়ে আগামী ১৫
মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ
আসরে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও
পাকিস্তান।রাজনৈতিক বিরোধে গেল কয়েক বছর ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না
ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। তবে দ্বিপক্ষীয় সিরিজ বাদে অন্য টুর্নামেন্টে
ঠিকই দেখা হচ্ছে তাদের। ঠিক তেমনই অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপেও এবার দেখা হবে
ভারত ও পাকিস্তানের। চট্টগ্রামের কক্সবাজার স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই
করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
এ টুর্নামেন্টে দলের অংশগ্রহণ নিশ্চিত করে
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছে, ‘টুর্নামেন্টে দল
পাঠাবে ভারত। কেননা, এটি এসিসির টুর্নামেন্ট। ভারত-পাকিস্তানের কোন
দ্বিপক্ষীয় সিরিজ নয়। এটি ভিন্ন ধরনের লড়াই।’ ভারত, পাকিস্তান, শ্রীলংকা,
নেপাল, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে
নিয়ে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপ। অনূর্ধ্ব-২৩-এ
টুর্নামেন্টে জাতীয় দলের সর্বোচ্চ চারজন খেলোয়াড় অংশ নিতে পারবেন।

No comments:
Post a Comment