মানিকগঞ্জের
সাটুরিয়ার তিল্লির আকাশী গ্রামে নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে আবুল হোসেন
(৪০) নামে এক কৃষক খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা থেকে আবুল
হোসেনের লাশ উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ মানিকগঞ্জ হসপিটালে পাঠিয়েছে
ময়না তদন্তের জন্য। নিহত কৃষক আবুল হোসেন আকাশী গ্রামের মাওলানা লুতফর
রহমানের ছেলে। বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ
সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,
নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে বুধবার
মধ্যরাত ১২টার দিকে এই খুনের ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় আবুল হোসেনকে
উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়না তদন্ত হাতে পাওয়ার
পর খুনের প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকতা। এ
ব্যাপারে তিল্লী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, প্রতিবেশী এক
প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক ছিল আবুল হোসেনের। সেই বিষয়টিকে
কেন্দ্র করে বুধবার মধ্যরাতে ওই প্রবাসীর বাড়িতে আবুলকে পিটিয়ে আহত করে
অজ্ঞাত ব্যক্তিরা। পরে হসপিটালে নেবার সময় সে মারা যায়।

No comments:
Post a Comment