রাজধানীর
মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে ভয়াবহ আগ্নিকাকাণ্ডে কমপক্ষে ১৫০টি ঘর
পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা ২৫ মিনিটের দেকে বস্তিতে আগুন লাগে।
প্রায় দুই ঘণ্টা পর ভোর ৫টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার
সার্ভিসের কর্মীরা। এই আগ্নিকাণ্ডে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস
কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শী
ব্যক্তিরা বলছেন, অগ্নিকাণ্ডে ওই বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। মোহাম্মদপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, বস্তির আগুন
পাশের একটি ভবনে ছড়িয়ে পড়েছিল। সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিসের পরিদর্শক
পলাশ চন্দ্র মোদক বলেন, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

No comments:
Post a Comment