প্রেসিডেন্ট
ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের উরুগুয়ে সফরে হোটেল বিল বাবদ প্রায় এক লাখ
ডলার (প্রায় ৮০ লাখ টাকা) খরচ হয়েছে। আর এ খরচ মেটানো হয়েছে মার্কিন
কোষাগার থেকে। গত জানুয়ারি মাসে বাবার ব্যবসায় প্রতিষ্ঠান ট্রাম্প
অর্গানাইজেশনের নতুন নির্বাহী হিসেবে ব্যবসার কাজে উরুগুয়ে সফরে যান এরিক।
দু’দিনের এ সফরে তিনি অত্যাধুনিক ট্রাম্প টাওয়ার পুন্টা ডেল এস্টা হোটেলে
গিয়ে ওঠেন। নতুন নির্বাহী হিসেবে দেশের বাইরে এরিকের এ সফর বেশ জমকালো ছিল।
নিজের সফর উদযাপন করতে ট্রাম্প টাওয়ার পুন্টা ডেল এস্টায় পার্টির আয়োজন
করেন এরিক। আবাসন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সমুদ্রসৈকতের খোলা-আকাশের
নিচের রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন। এ সফরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে
ট্রাম্পের কোম্পানির ব্যবসার কাজে সহায়তায় অর্থ দিতে বাধ্য করা হয়েছে। অথচ
বাবার মতো এরিক সরকারি কর্মকাণ্ড ও তাদের ব্যবসার মধ্যে বিভাজন রাখার
প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওয়াশিংটন পোস্টের হাতে আসা এক ক্যাশমেমো মতে,
গোয়েন্দা কর্মকর্তাদের জন্য হোটেল কক্ষ বাবদ ৮৮ হাজার ৩২০ ডলার বিল প্রদান
করা হয়। এ ছাড়া উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে মার্কিন দূতাবাসের
কর্মচারীদের জন্য আরও ৯ হাজার ৫১০ ডলার প্রদান করেছে। সেইন্ট লুইসের
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট এথিকস অ্যান্ড ল’-এর অধ্যাপক ক্যাথলিন
ক্লার্ক বলেন, সরকার ও পারিবারিক ব্যবসার ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থে
সীমা অতিক্রম করার অন্যতম উদাহরণ এটা।

No comments:
Post a Comment