Monday, February 20, 2017

পিরোজপুরে শিশু ধষর্ণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কাঁঠালিয়া গ্রামের এক বৃদ্ধ কর্তৃক ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামি একই এলাকার মৃত হাফেজ উদ্দিন হাওলাদারে পুত্র ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল মালেক হাওলাদরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন জানান, গত শনিবার দুপুরে কাউখালী উপজেলার কাঁঠালিয়া গ্রামের পঞ্চগ্রাম দাখিল মাদ্রসার ৪র্থ শ্রেণীর ছাত্রী ১০ বছর বয়সী এক শিশুকে একই এলাকার বৃদ্ধ আব্দুল মালেক হাওলাদার চকলেট আর বিস্কুট দেবার কথা বলে কাছের একটি বাগানে নিয়ে যায়।
পরে সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে আসলে মালেক শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর পরের দিন রোববার কাউখালী থানায় শিশুটির মা বাদি হয়ে আব্দুল মালেক হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ রোববার রাতেই আসামিকে একই উপজেলার পাড়-সাঁতুরিয়া গ্রামের তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে।

No comments:

Post a Comment