Wednesday, February 22, 2017

পাঁচ কোটি রুপি দামি ট্রেন্ট বোল্ট এ কী বললেন!

মাত্র ছয় থেকে সাত সপ্তাহে কামাতে যাচ্ছেন পাঁচ কোটি রুপি! একজন ক্রিকেটারের জন্য ব্যাপারটা স্বপ্নের মতো। আর ট্রেন্ট বোল্ট কিনা বলছেন, টাকাটা তার কাছে মুখ্য নয়। টাকার চেয়ে নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার বরং ভারতে হাজার হাজার দর্শকের সামনে খেলার সুযোগ ও অভিজ্ঞতা অর্জনই আসল। বোল্ট এখন নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলায় ব্যস্ত। নিউজিল্যান্ডেই কোথাও যাওয়ার পথে গাড়িতে বসেই দেখেছেন সোমবার আইপিএলের নিলামে কলকাতা নাইটরাইডার্সে তাকে পাঁচ কোটি রুপিতে কিনে নিয়েছে!
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিউই বাঁ-হাতি পেসার ক্রিকইনফোকে বলেছেন, ‘আমি টাকার জন্য সেখানে খেলতে যাচ্ছি না। হাজার হাজার দর্শকের সামনে খেলার অভিজ্ঞতাই আমার কাছে রোমাঞ্চকর। অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে কাঁধে কাঁধ রেখে খেলা এবং নিজের খেলায় উন্নতি করার দিকেই তাকিয়ে আছি আমি।’ বোল্টের এ কথায় কী কোনো ক্ষোভ বা অভিমানের ইঙ্গিত পাচ্ছেন? গত বছর সানরাইজার্স হায়দরাবাদ দলে থাকলেও বাংলাদেশের বোলিং সেনসেশন মোস্তাফিজুর রহমানের কারণে মাঠে নামার সুযোগই পাননি। পুরো টুর্নামেন্টে খেলেছিলেন মাত্র একটা ম্যাচ। ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকার ক্ষোভ-হতাশা গোপন করতে না পেরে বোল্ট তো এমন কথাও বলেছিলেন, মোস্তাফিজের চেয়ে তিনিই ভালো বোলার! ওয়েবসাইট।

No comments:

Post a Comment