বাইশ গজের মহারাজের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। আর্জেন্টিনার জাতীয় দলের বিখ্যাত ১০ নম্বর নীল-সাদা জার্সিতে অটোগ্রাফ দিয়েছেন ম্যারাডোনা। নিচে ‘দিয়েগো ১০’ লেখা। পাঠালেন সৌরভ গাঙ্গুলীকে। বছরতিনেক আগেও সৌরভ পেয়েছিলেন ম্যারাডোনার অটোগ্রাফ দেয়া জার্সি।
নিয়ে এসেছিলেন সুনীল গাভাস্কার। এবার ২০১৭তে ভারতে ম্যারাডোনার সম্ভাব্য সফরসূচি নিয়ে আলোচনা সারতে বুয়েন্স আয়ার্সে গিয়েছিলেন ‘মকস স্পোর্টসের’ কর্তারা। সেই আলোচনায় বাইশ গজে সৌরভের দাদাগিরির পাশাপাশি কলকাতার ডার্বি, আইএসএল প্রসঙ্গও উঠে আসে। তাদের মাধ্যমেই আবার ম্যারাডোনার অটোগ্রাফ দেয়া জার্সি পান সৌরভ। ভারত সফরে এলে সৌরভের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন ম্যারাডোনা। ওয়েবসাইট।

No comments:
Post a Comment