রাঙ্গামাটি
জেলার বাঘাইছড়ি পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে
পৌর এলাকার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে
এটিই প্রথম কোনো নির্বাচন। এ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১০
হাজার ১৭৭ জন। তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো কম।
কেন্দ্রগুলোতে বিজিবি, র্যাব ও পুলিশসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
রয়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মো. জাফর আলী খান, বিএনপির মো. ওমর
আলী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আজিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলার পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ৬ জন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১২ সালের ৮ জানুয়ারি বাঘাইছড়ি পৌরসভার
প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এটি দ্বিতীয় নির্বাচন।

No comments:
Post a Comment