Sunday, February 12, 2017

রাজধানীতে ডিবির ভুয়া ১০ সদস্য আটক

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ডিবি পুলিশের ১০ ভুয়া সদস্যেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, আটকদের কাছ থেকে ৪টি গাড়ি, পিস্তল, পাইপগান, ডিবির জ্যাকেট, ওয়াটকি, হ্যান্ডকাফ, ছুরি ইত্যাদি বস্তু উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

No comments:

Post a Comment