Wednesday, February 22, 2017

১২৯ রান করেও জিতল জিম্বাবুয়ে

লক্ষ্য ছিল মাত্র ১৩০। আগের দুই ম্যাচে জেতা আফগানিস্তান তালগোল পাকিয়ে ফেলল এই ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে। মাত্র পাঁচ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে সফরকারীরা থামল ১২৬-এ। মঙ্গলবার হারারেতে তৃতীয় ওডিআইতে স্বাগতিক জিম্বাবুয়ে ১২৯ করেও জিতল তিন রানে।
এত কম রান করেও জেতার এটি প্রথম নজির তাদের। স্বাগতিকদের ম্যাচ জিতিয়েছেন তাদের বোলাররা। চাতারা, উইলিয়ামস ও এমপফু তিনটি করে উইকেট নেন। আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন। এর আগে মুসাকান্দার অর্ধশতরানে (৬০) জিম্বাবুয়ে ১২৯ রান করে। গুলবাদিন নাইব ও রাশিদ খান যথাক্রমে চার ও তিন উইকেট নেন। পাঁচ ম্যাচের সিরিজে আফগানিস্তান এগিয়ে ২-১-এ।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১২৯/১০, ৩২.৪ ওভারে (মুর ১০, মুসাকান্দা ৬০, ওয়ালার ৩৬*। ফরিদ আহমাদ ২/১৯, গুলবাদিন নাইব ৪/২৭, রাশিদ খান ৩/২৯)।
আফগানিস্তান ১২৬/১০, ২৯.৩ ওভারে (মোহাম্মদ শাহজাদ ২০, রহমত শাহ ১০, আসগর স্তানিকজাই ৩১, সামিউল্লাহ শেনওয়ারি ২৯, গুলবাদিন নাইব ১৬, মোহাম্মদ নবী ১১।
চাতারা ৩/৩০, শন উইলিয়ামস ৩/১৫, এমপফু ৩/২৪)।
ফল : জিম্বাবুয়ে ৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : চাতারা ও শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)। ক্রিকইনফো।

No comments:

Post a Comment