
নারায়ণগঞ্জে
তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে একটি চীনা নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে
চুক্তি করেছে সরকার। নারায়ণগঞ্জের শহর ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সড়ক
যোগাযোগ স্থাপনের জন্য এই উদ্যোগ নেয়া হয়। বুধবার সড়ক ও জনপথ বিভাগের পক্ষে
প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান
সিনো-হাইড্রো করপোরেশন লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট লিও লিওশান এই চুক্তিতে
সই করেন। সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জের সাংসদ
শামীম ওসমান ও সেলিম ওসমান ঢাকার লো মেরিডিয়ান হোটেলে এ চুক্তি স্বাক্ষর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনের সিনো-হাইড্রো করপোরেশন লিমিটেড ৪৪৮ কোটি ৮৩
লাখ ৯১ হাজার টাকায় ৪০০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করে দেবে। প্রকল্পের
বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ আশা করছে, সব ঠিক থাকলে তিন
বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
No comments:
Post a Comment