পাবনার
ঈশ্বরদী উপজেলায় মাজারের সামনের মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ে (৩৫) এক যুবকের
গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার পাকশীতে ফুরফুরা শরিফের
মাজারের সামনের মাঠে পথচারীরা গুলিবিদ্ধ ওই যুবকের লাশ দেখে পুলিশে খবর
দেয়। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর জানান,
লাশ ময়না তদন্তের জন্য
পাবনা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশের পরনে লুঙ্গি, সাধারণ জামা ও
মুখে দাড়ি রয়েছে। লাশের পাশে দুটি গুলির খোসা পাওয়া গেছে। শরীরেও গুলির
চিহ্ন আছে বলে জানান পুলিশের ও্ই কর্মকর্তা।

No comments:
Post a Comment