এবার
‘ভালোবাসা দিবসে’ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক খোলা রাখার সিদ্ধান্ত
নিয়েছে কর্তৃপক্ষ। সেজন্য প্রতি সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকলেও এ সপ্তাহে
খোলা থাকছে পার্কটি। পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন জানান,
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রতি সপ্তাহে মঙ্গলবার বন্ধ
থাকে।
কিন্তু এবার পার্কের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার ‘ভ্যালেনটাইন ডে’
(ভালোবাসা দিবস) থাকায় পর্যটকদের আবেদনের প্রেক্ষিতে পার্কটি কর্তৃপক্ষের
নির্দেশ অনুযায়ী এদিন খোলা রাখা হবে। প্রতিদিনের মতোই সকাল ৯টা থেকে বিকেল
৫টা পর্যন্ত পার্ক খোলা রাখা হবে। তিনি আরো বলেন- সাধারণ দিনগুলোতেই
পর্যটকদের অনেকে পার্কের গাছের ফুল-পাতা ছিড়ে ফেলে। তাই ভালোবাসা দিবসে ফুল
ও গাছ রক্ষা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। পর্যটকদের গাছের ফুল বা পাতা না
ছেড়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া মঙ্গলবার পার্কের নিজস্ব নিরাপত্তা
বাহিনী ছাড়াও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

No comments:
Post a Comment