আশুলিয়ার
বাংলাবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাবলু (৩০) নামে একজন
কেয়ারটেকার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুইজন। বুধবার ভোর রাত সাড়ে ৩টার
দিকে বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়েছে। নিহত বাবুল টাঙ্গাইলের কালিহাতি থানার সালেঙ্গা গ্রামের
সোহরাব হোসেনের ছেলে। গুরুতর আহতরা হলেন- উপজেলার একই এলাকার আসমা আক্তার
(৪৫) ও তার মেয়ে মেহেরুন (১৬)। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে
আটক করা হয়েছে। আটকরা হলেন- মানিকগঞ্জ জিয়ানপুলি এলাকার মতিউর রহমান ও তার
স্ত্রী মনি।
তারা বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্বজনরা জানান, রাত
সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা বাংলাবাজার এলাকায় আসমার বাড়িতে ডাকাতির
চেষ্টা করে। এসময় বিষয়টি টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তরা বাড়ির মালিক আসমা ও
তার মেয়ে এবং কেয়ারটেকার বাবলুকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের
চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের ফেলে পালিয়ে যায়। পরে তাদের
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কেয়ারটেকার বাবলুর
মৃত্যু হয়। অন্য আহতদের ওই হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকে আহত আসমা
বেগম বলেন, দুর্বৃত্তদের মধ্যে রাসেলকে চিনে ফেলায় তারা আমাদের ওপর
এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে আমি আমার মেয়ে মেহেরুন ও কেয়ারটেকার বাবলু
আহত হই। পরে হাসপাতালে নেয়ার পথে বাবলুর মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানালে
পুলিশ বাংলাবাজার এলাকা থেকে রাসেলের বাবা ও মাকে আটক করে। আশুলিয়া থানার
ওসি মহসিনুল কাদির এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

No comments:
Post a Comment