Saturday, February 18, 2017

কসবায় কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফরিদ মিয়া (৪৭) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরিদ একজন গ্রাম্য কবিরাজ হিসেবে মানুষকে তাবির দিতেন। শনিবার সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নিজ বাড়ির আঙ্গিনা থেকে এই কবিরাজের লাশ উদ্ধার করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,
ভোর হলে এলাকার লোকজন ফরিদের গলাকাটা মরদেহ তার বাড়ির আঙ্গিনায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। তবে কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ। মহিউদ্দিন জানান, লাশের সুরত হাল তৈরি করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে তার পরিবার বা আশে পাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

No comments:

Post a Comment