ইরাকের
মুসলে পেশাগত দায়িত্ব পালনের সময় এক কুর্দি সাংবাদিক নিহত হয়েছেন। ইরাকী
কুর্দি চ্যানেল রুদাউয়ে কর্মরত শিফা গার্দি নামের ৩০ বছর বয়সী এই নারী
সাংবাদিক রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন। তিনি মসুলের
পশ্চিম এলাকায় কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে ইরাকী বাহিনীর অভিযানের খবর
সংগ্রহ করছিলেন। ইরাকি বাহিনী আইএস এর তীব্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।
রুদাউ আরো জানায়, গার্দির ক্যামেরাম্যান উইনিস মুস্তফাও বিস্ফোরণে আহত হন।
গার্দি রুদাউ টিভির জন্য মসুল অভিযানের খবর সংগ্রহ করছিলেন। সম্প্রতি তিনি
মসুলের ভেতর থেকেই খবর সংগ্রহ করা শুরু করেছিলেন। রুদাউয়ের পক্ষ থেকে
গার্দির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

No comments:
Post a Comment