বিয়ের
মাত্র একদিন পর নতুন বউকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় চলন্ত গাড়ি থেকে
লাফিয়ে পড়ে পালিয়ে গেছেন বর। বরের আকস্মিক এমন কাণ্ড দেখে বউসহ সকলেই
হতবাক! সোমবার বিকালে ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাট শহরের শ্রীফলা মোড়ে এ
ঘটনা ঘটে। ঘটনার পরে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি ওই
বরের। শেষে পুলিশের শরণাপন্ন হন মেয়ের পরিবার।
এতেও বিপত্তি। প্রথমে তারা
ঘটনাস্থল রামপুরহাট থানার পুলিশের দ্বারস্থ হন। কিন্তু মেয়ের রাড়ি মাড়গ্রাম
থানা এলাকায় হওয়ায় অভিযোগ দায়েরের জন্য তাদের ওই থানায় পাঠিয়ে দেয়া হয়।
মেয়ের পরিবারিক সূত্রে জানা গেছে, রোববার মাড়গ্রাম থানার বাসিন্দা জনৈক
ব্যক্তি মেয়ের সঙ্গে নলহাটির ওই যুবকের বিয়ে হয়। বিয়ের যৌতুক হিসেবে এক লাখ
টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকার দেয়া হয়। এছাড়া একটি মোটরসাইকেল দেয়ার কথা
থাকলেও তা পরে দেয়া হবে বলে পাত্রপক্ষকে জানান হয়। সে অনুযায়ী তাদের বিয়েও
হয়। সোমবার মেয়ের বাড়িতে বরপক্ষের প্রায় ১০০ জনের খাওয়া-দাওয়ার আয়োজন হয়।
ওইদিন দুপুরে বরের বাড়ি থেকে বর-বউকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে করে
শ্বশুরবাড়িতে ফিরছিল। ফেরার পথে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় ওই
বর।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

No comments:
Post a Comment