ভালোবাসা
দিবস উপলক্ষে প্রকাশিত হচ্ছে চিরসবুজ কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের নতুন
মিউজিক ভিডিও। এরই মধ্যে রেকর্ডিং শেষ করেছেন তিনি। ‘জোছনার বর্ষণে আনমনা
এই মনে, ধূসর স্মৃতির খেলা চোখেরই কোণে’ এমন কথার গানটি লিখেছেন তারেক
তুহিন ও সুর-সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। মিউজিক ভিডিও নির্মাণ করবেন
চন্দন চৌধুরী। চলতি সপ্তাহেই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন এ শিল্পী।
এ
প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানটির কথা ও সুর খুব ভালো লেগেছে। তা এ
গানটিই ভালোবাসা দিবসে আমার ভক্ত-শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি। আমার
বিশ্বাস গানটি সবার মন ছুঁয়ে যাবে।’ ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি
প্রকাশিত হবে। প্রসঙ্গত, বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করবেন
কুমার বিশ্বজিৎ।

No comments:
Post a Comment