Wednesday, February 1, 2017

মাগুরায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

মাগুরার সদর উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জুবান আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, এ ঘটনায় পুলিশের চার কনস্টেবল আহত হয়েছে। নিহত জুবান আলী কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে মাগুরা সদর থানায় মাদক, ধর্ষণ, চাঁদাবাজী, দাঙ্গার অভিযোগে ১৩টি মামলা রয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার ধলহারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবান আলী উপজেলার ধরহারা উচ্চ গ্রাম এলাকার সোহরাব হোসেনের ছেলে। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রামদা, গাছ কাটা করাতসহ একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ আজমল হুদা জানান, গভীররাতে রাতে মাগুরা-বিনোদপুর সড়কে পুলিশ টহল দেয়ার সময় ধলহরা এলাকার রাস্তার পাশের  সরিষা ও  মসুড়ি ক্ষেতে কয়েকজনকে দেখতে পায়।পুলিশ ওই ক্ষেতের দিকে এগিয়ে গেলে ক্ষেতে অবস্থানকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পুলিশ জুবান আলীর মৃতদেহ  ও অস্ত্র গুলি উদ্ধার করে। জুবান আলীর বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক, ধর্ষণ, চাঁদাবাজী,দাঙ্গার অভিযোগে ১৩টি মামলা রয়েছে বলে সদর থানার ওসি জানান ওসি।

No comments:

Post a Comment