Sunday, February 26, 2017

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাটে বালভর্তি ট্রলি ও পানবাহী টেম্পুর মধ্যে সংর্ঘষ হয়ে খাদে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কের দড়াটানা ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এখবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তবে নিহত ব্যক্তির (৫৫) নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার মসনি গ্রামের সোহরাব ডাকুয়া (৪৫), কচুয়া সদরের ডাবলু সিকদার (২৫) ও বাগেরহাট সদর উপজেলার এসাহাক খান (৬০)। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বলেন, সকালে পিরোজপুরগামী বালুভর্তি একটি ট্রলি ও পানবাহী একটি টেম্পু বিজ্র থেকে নামার সময় একে অপরের পেছনে ধাক্কা দেয়। এতে বালু ভর্তি ট্রলি ও পানবোঝাই টেম্পুটি পাশ^বর্তি খাদে পড়ে যায়। এতে টেম্পুর চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে।

No comments:

Post a Comment