অবশেষে
ভারতের দ্বিতীয় উইকেট জুটিতে ভাঙন ধরাতে সক্ষম হলো বাংলাদেশ। হায়দরাবাদ
টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে চেতেশ্বর পুজারাকে আউট করতে পেরেছেন
মেহেদি হাসান মিরাজ। এর মাধ্যমে ১৭৮ রানের পার্টনারশিপের অবসান ঘটল। পুজারা
৮৩ রান করে বিদায় নিয়েছেন। এরপর ব্যাট করতে নেমেছেন অধিনায়ক বিরাট কোহলি।
আর মুরালি বিজয় ৯৬ রানে ক্রিজে আছেন। সকালে একমাত্র উইকেটটি পান তাসকিন
আহমেদ। মআজ ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে
সফরকারী বাংলাদেশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে
সফরের একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছেন
ভারত অধিনায়ক বিরাট কোহলি। ছয় ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার, দুই স্পিনার ও
দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অপরদিকে ছয় ব্যাটসম্যান, দুই
স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে ভারত। এই প্রথমবারের মত ভারতের
মাটিতে টেস্ট খেলতে নামলো বাংলাদেশ।
বাংলাদেশ
একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার,
মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি
হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারত একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবেনশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।
ভারত একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবেনশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

No comments:
Post a Comment