Wednesday, February 8, 2017

হাইকোর্টে ৮ বিচারপতির স্থায়ী নিয়োগ

হাইকোর্টে ৮ জন বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিয়েছে সরকার। আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এ নিয়োগের আদেশ বুধবার জারি করা হয়েছে। স্থায়ী নিয়োগপ্রাপ্তরা হলেন, বিচারপতি এসএম মুজিবর রহমান, বিচারপতি আমীর হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির,
বিচারপতি মো. সেলিম, বিচারপতি মো. সোহরাওয়ার্দী। ২০১৫ সালের ১৫ ফ্রেব্রুয়ারি হাইকোর্টে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে ৯ জনকে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু তাদের মধ্যে ৮ জনকে স্থায়ী নিয়োগ দেয়া হল। স্থায়ী নিয়োগ থেকে বাদ পড়া আরেক বিচারপতি হলেন মো. ফরিদ আহমদ শিবলী। জানা গেছে, প্রধান বিচারপতি ৯ জনকেই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিলেন। ওই নিয়োগ আদেশে বলা হয়েছে, শপথ নেওয়ার তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে। এতে আরো আরো বলা হয়েছে. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে এ নিয়োগ দিয়েছেন।

No comments:

Post a Comment