রাজধানীর
পুরান ঢাকা লালবাগ এলাকার গাজী টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ
জানা যায়নি।
আজ শনিবার বেলা ১১টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে
জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিদর্শক পলাশ মোদক। তিনি জানান, বেলা ১১টা ৪৮
মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে কর্মীরা। সোয়া ১২টায় আগুন পুরোপুরি নেভাতে
সক্ষম হন তারা।

No comments:
Post a Comment