পাকিস্তানের
বেলুচিস্তান প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
হয়েছে। বুধবার ভোররাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাসনি শহরের ২০ কিলোমিটার দূরে
২৫ দশমিক ৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ দফতর (ইউএসজিএস)।
তবে বেলুচিস্তানের দুর্যোগ
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক আসলাম তারিন জানিয়েছেন, ভূমিকম্পটির
মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। ভোররাত ৩টা ৪ মিনিটের সময়ে গাদার,
মাকরান এবং পাসনিতে কম্পন অনুভূত হয়। এ সময় এসব এলাকার বাসাবাড়িতে ঘুমিয়ে
থাকা লোকজন জেগে ওঠে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া
যায়নি।

No comments:
Post a Comment