Monday, February 20, 2017

বালিয়াকান্দিতে ১০ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামে ১০ ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের আছমত মোল্যার স্ত্রী খোদেজা বেগম (৭০) গত রোববার রাত ৮টার দিকে নিজবাড়ীতে নামাজ আদায়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
তার অসুস্থ ছেলে আমিন মোল্যা (৫০) পরদিন সোমবার ভোর ৫টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই পরিবারে ১০ ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment