সাবেক
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ
ট্রাস্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের
শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন। আজ বুধবার খালেদা জিয়ার
আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর
বকশীবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার ৩ নম্বর বিশেষ জজ
আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচারকাজ চলছে। গত ২ ফেব্রুয়ারি ওই
আদালতের প্রতি অনাস্থা জানিয়ে একটি আবেদন করেন খালেদা জিয়। আবেদনটি খারিজ
করেন আদালত। এরপর আদালত বদলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদনটি করেন
খালেদা জিয়া। গত ১ ডিসেম্বর খালেদা জিয়া তার আত্মপক্ষ সমর্থনে আংশিক রাখেন।
পরবর্তী সময়ে ১৫ ডিসেম্বর খালেদা জিয়া ধার্য তারিখে আদালতে হাজির না হয়ে
সময়ের আবেদন করেন। অন্যদিকে গত ১ ডিসেম্বর চ্যারিটেবল মামলার রাষ্ট্রপক্ষের
৩২ জন সাক্ষীর সাক্ষ্য বাতিল করে আবার নেওয়ার জন্য খালেদা জিয়ার আবেদন
শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

No comments:
Post a Comment