Monday, February 20, 2017

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বেদম মারপিট

বগুড়ার শেরপুরে ছোটবোনকে উত্যক্তের প্রতিবাদ করায় মাসুদ রানা নামের এক কিশোরকে ক্লাসরুম থেকে ডেকে বের করে বেদম মারপিট করেছে বখাটেরা। এই ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে শেরপুর থানা লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাগড়া কলোনী গ্রামের বেলাল হোসেনের ছেলে মাসুদ রানা বাগড়া দাখিল মাদরাসায় ১০ শ্রেণীতে ও মেয়ে ৮ম শ্রেণীতে লেখাপড়া করে। তারা প্রতিদিন মাদরাসায় যাতায়াতের পথে ওই গ্রামের আদমের ছেলে রকি, হাশেমের ছেলে ফেরদৌস, দুলালের ছেলে লতিফসহ বেশ কয়েকজন বখাটে নানাভাবে উত্যক্ত করতো। যখন মাসুদ রানার বোন একা যাতায়াত করে তখন তারা নানাভাবে বাজে কথাসহ খারাপ আচরণ করতো। এরই ধারাবাহিকতায় আজ সোমবার তারা আবারো উত্তক্ত করলে মাসুদ রানা তাদেরকে নিষেধ করে। পরে তারা সেখান থেকে চলে গিয়ে ১০/১২ জন মিলে দুপুর সাড়ে ১২টার দিকে মাদরাসার ভিতর গিয়ে মাসুদ রানাকে ক্লাস রুম থেকে ডেকে বের করে বেদম মারপিট করে। এ সময় অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষককরা এগিয়ে এলে বখাটেরা চলে যায়। এই ঘটনায় ছেলের পিতা বেলাল হোসেন বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে শেরপুর থানায় সেকেন্ড অফিসার এসআই সামছুজ্জোহা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment