Wednesday, February 1, 2017

কেক কেটে শুরু যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী

বসন্তের আগমনী হাওয়া আর মাঘের শেষ সময়ের সকালের মিষ্টি আলোয় ১৮তম বর্ষে পদার্পণ করল বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক যুগান্তর। 'পাঠকের অন্তর জুড়ে' স্লোগানে দীর্ঘ সময়ের পথপরিক্রমায় দেশ ও আন্তর্জাতিক অঙ্গণের নানা খবরে যুগান্তর তার পাঠকদের মন জয় করে নিয়েছে। ভাষার মাসের প্রথম দিন দৈনিক যুগান্তরের জন্মদিন। দিনটি উদযাপনে বুধবার নেয়া হয়েছে বর্ণিল আয়োজন। যমুনা ফিউচার পার্কের জারা-নেহা কনভেনশন সেন্টারে দুপুর ১২টার দিকে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। এ সময় যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম এমপি, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমসহ পত্রিকাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, জাতীয় পার্টির কো-চেয়রম্যান জিএম কাদের, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, র‌্যাব ডিজি বেনজীর আহমেদ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, গায়ক সৈয়দ আবদুল হাদী, এসডি রুবেল, অগ্রণী ব্যাংকের এমডি শামসুল ইসলাম, পূবালী ব্যাংকের এমডি এমএ হালিম চৌধুরী প্রমুখ। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই যুগান্তর ভবনে বিরাজ করছে উৎসব আমেজ। বিভিন্ন বিভাগের কর্মীরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসবে আগতদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে বার্তা বিভাগসহ দৈনিকটির অন্যান্য বিভাগ।

No comments:

Post a Comment