মৃত্যুর
মুখ থেকে ফেরা খাদিজা বেগম নার্গিস তার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল
আলমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সিলেটের আদালতে উপস্থিত হয়েছেন। এ আদালতের
অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, রোববার বেলা পৌনে ১১টার দিকে খাদিজা
আদালতে আসেন।
আসামি বদরুলকে তার আগেই কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়েছে।
সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আলোচিত এ
হত্যাচেষ্টা মামলার বিচার চলছে। খাদিজার সাক্ষ্যগ্রহণ ও জেরার মধ্য দিয়ে এ
মামলায় বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হবে। গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ
কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা
কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।

No comments:
Post a Comment