Thursday, February 9, 2017

প্রথম ওভারে উইকেট : ৫ম বার

হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে প্রথম ওভারেই উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। তিনি বাংলাদেশের ৫ম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। আজ সকালে তার শিকার হয়ে ফিরে গেছেন রাহুলে লোকেশ। তবে চেতেশ্বর পুজারা আর মুরালি বিজয় ভারতকে এগিয়ে নিচ্ছেন।
পুজারা ২৫ এবং বিজয় ২৩ রানে ক্রিজে রয়েছেন। ভারতের সংগ্রহ ১ উইকেটে ৫০ রান। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে টসে জিতেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলি ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দলে ফিরেছেন অজিনকা রাহানে। বাদ পড়েছেন করুন নায়ারে।
দুই দলে যারা রয়েছেন-
বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারত একাদশ (সম্ভাব্য) : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, জয়ন্ত যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

No comments:

Post a Comment