যুক্তরাষ্ট্রে
কানসাসের পর এবার দক্ষিণ কলোরাডো। সেখানে জাতিবিদ্বেষের ঘটনা এখন সামনে
এলো। এক ভারতীয়ের বাড়ি লক্ষ করে কুকুরের বিষ্ঠা, ডিম ছোঁড়া হলো। সেই সঙ্গে
বাড়ির দরজা, গাড়িতে অসংখ্য কাগজ সাঁটিয়ে লেখা হলো, ‘তোমরা বাদামি বা
ভারতীয়রা এখানে থাকবে না।’ ৬ ফেব্রুয়ারির ঘটনা। এফবিআই ইতিমধ্যেই তদন্তে
নেমেছে। কানসাসে গত বুধবার ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার খুনের
পর বিষয়টি প্রকাশ্যে এলো। শ্রীনিবাসকে খুনের আগে মার্কিন নৌসেনার প্রাক্তন
কর্মী অ্যাডাম পিউরিনটন ‘জঙ্গি’,
‘দেশ ছাড়ো’ বলে হুঙ্কার দেয়। কলোরাডোয়
হেনস্থার শিকার ভারতীয় জানিয়েছেন, বাড়ির দরজা, জানলা, গাড়িতে অন্তত ৫০টি
কাগজ লাগানো ছিল। সবকটিতেই জাতপাত তুলে গালিগালাজ করা হয়েছে। অন্তত ৪০টি
ডিম ছোঁড়া হয়েছে বাড়ি লক্ষ্য করে। তবে আশার কথা, এই ঘটনায় পাশে দাঁড়িয়েছেন
প্রতিবেশীরা। তাঁরাও এগিয়ে এসে বাড়ি পরিষ্কারে সাহায্য করেছেন।

No comments:
Post a Comment