Monday, February 13, 2017

সেঞ্চুরি ছাড়ালো বাংলাদেশ

হায়দরাবাদে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দলীয় স্কোর ১০০ ছাড়িয়েছে। এখন ব্যাট করছেন সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব ২১ আর রিয়াদ ৯ রানে ব্যাট করছেন। বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০৩ রান। আর আরো ৩ ওভার খেলা বাকি আছে। তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক ফিরে গেছেন। বাংলাদেশ এখনো ভারতের চেয়ে ৩৫৬ রানে পিছিয়ে আছে।
এই ম্যাচ ড্র করতে হলে সোমবার পুরো সময় টিকে থাকতে হবে। আজ দারুণ লড়াই করছিলেন সৌম্য সরকার। দলকে সাপোর্ট দেয়ার পাশাপাশি নিজের স্কোরও সমৃদ্ধ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। জাদেজার শিকার হয়ে ফিরে গেছেন তিনি। রান করেছিলেন ৪২। তারপর ফিরে যান মুমিনুল হক। তিনি রান করেছিলেন ২৭। তামিম ইকবাল আউট হওয়ার পর মুমিনুলকে নিয়ে হাল ধরেছিলেন সৌম্য। এই জুটি ৬০ রানের মূল্যবান পার্টনারশিপ উপহার দিয়েছিল। ৬৬ বলে সৌম্য এই স্কোর করেছিলেন। এর আগে তামিম ইকবাল মাত্র ১১ বল খেলে ৩ রান করেছিলেন।। এর আগে ভারত ৪ উইকেটে ১৫৯ রান করে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
স্কোর
ভারত : ৬৮৭ (ঘোষণা) এবং ১৫৯/৪ (ঘোষণা)
বাংলাদেশ : ৩৮৮ এবং ১০৩/৩।

No comments:

Post a Comment