প্রচণ্ড
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল৷ ইউএসজিএস-এর
সার্ভে রিপোর্ট থেকে জানা গিয়েছে, ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে
পাকিস্তানের দক্ষিণ উপকূল৷ পাসনি শহরের ২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই
ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার৷
ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৯০ কিলোমিটারের
মধ্যে তারবাত এবং গোয়াদার শহর দুটিও রয়েছে বলে জানা গিয়েছে৷ কোনো
ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি৷

No comments:
Post a Comment