দক্ষিণ
কোরিয়ার একটি শপিং মলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত
হয়েছেন আরো ৪৭ জন। রোববার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
পুলিশ ধারণা করছে,
সিউলের দক্ষিণে অবস্থিত শহর ডংতানের ওই শপিং মলের বাচ্চাদের খেলার স্থানে
একটি ঢালাই যন্ত্র থেকেই শনিবার এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ওই
স্থানটিতে নির্মাণকাজ চলছিল। নিহতদের দু’জন বিল্ডার, একজন শ্রমিক ও একজন
দোকানদার। আহতদের অধিকাংশই ধোঁয়ায় শ্বাসকষ্টে ভোগেন। অগ্নিকাণ্ডের সময়
খেলার স্থানটি বন্ধ ছিল।

No comments:
Post a Comment