Monday, February 20, 2017

আফগান সীমান্তে পাকিস্তানের 'সার্জিক্যাল স্ট্রাইক'!

আফগান সীমান্ত অতিক্রম করে পাকিস্তান 'সার্জিক্যাল স্ট্রাইক' চালিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এটাই পাকিস্তানের করা প্রথম 'সার্জিক্যাল স্ট্রাইক' বলে মনে করছে ভারতের নিরাপত্তা বিশ্লেষকেরা। পাকিস্তান সরকার অবশ্য এ ধরনের কোনো হামলা চালানোর কথা জানানো হয়নি। পাকিস্তানি সংবাদ মাধ্যমের একটি অংশের দাবি, আফগান সীমান্ত অতিক্রম করে সেদেশের মাটি ব্যবহার করা একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে এসেছে পাকিস্তান সেনাবাহিনী। গত বৃহস্পতিবার অর্থাত্‍ ১৬ ফেব্রুয়ারি রাতে সিন্ধু প্রদেশের সুফি দরগায় আইএস কর্তৃক সন্ত্রাসবাদী আক্রমণের পরেই নড়েচড়ে বসে পাকিস্তান প্রশাসন। ঘটনার পরদিনই প্রায় ১০০ সন্ত্রাসীকে হত্যা করে ইসলামাবাদ।
আর তার সঙ্গেই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের একটি তালিকা তুলে দেয়া হয় আফগানিস্তানের হাতে এবং বেশ কড়াভাবে কাবুলকে জানিয়ে দেয়া হয় যে তারা যেন অবিলম্বে দোষীদের শাস্তি দেয় নতুবা পাকিস্তানের হাতে তাদের তুলে দেয়। কিন্তু শেষ পর্যন্ত, গোপন সূত্রে পাকিস্তান সেনা জানতে পারে যে পাক-আফগান সীমান্তে বেশ কয়েকজন সন্ত্রাসীনেতা জড় হয়েছে বড়সড় হামলার জন্য। আর এই খবর পেতেই রাতের অন্ধকারে আফগান সীমান্ত পেড়িয়ে সন্ত্রাসীদের নেমে পড়ে পাক সৈনিকরা। জানা যাচ্ছে, আফগান উগ্রপন্থী গ্রুপ জামাত-উল-আহরারের ডেপুটি কম্যান্ডারকে হত্যা করার করার পাশাপাশি তাদের চারটি ঘাঁটিকেই ধ্বংস করে দিয়ে এসেছে পাকিস্তানি সেনারা। পাকিস্তান প্রশাসনের তরফ থেকে এই 'সার্জিক্যাল স্ট্রাইক'-এর দায় স্বীকার করা না হলেও সূত্রের খবর অনুসারে, কাবুলে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে আফগান প্রশাসন।

No comments:

Post a Comment