Saturday, February 4, 2017

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা রোডে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, আজ শনিবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি বাসা থেকে কাজের জন্য বের হলে বছিলা রোডে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন।
পথচারীরা উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় জাহাঙ্গীর আলম মারা যান। নিহত জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে। মোহাম্মদপুর বছিলা রোডে একটি বস্তিতে থাকতেন এবং তিনি দিনমজুরের কাজ করতেন। তার লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে বাসস’র মেডিকেল রিপোর্টার জানান।

No comments:

Post a Comment