Saturday, February 4, 2017

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

যশোরের বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের ১০টি ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে নিয়ম বহির্ভূতভাবে রফতানি সুবিধা দেয়ার প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।
পোট্রাপোল বন্দরের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, পেট্রাপোল কাস্টম কর্তৃপক্ষ বন্দরের ১০টি ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে প্রথম সারির ব্যবসায়ী মূল্যায়ন করে তাদেরকে সবার আগে রফতানি সুবিধা দিয়েছেন। নিয়ম বহির্ভূতভাবে রফতানি সুবিধা দেয়ার প্রতিবাদে আজ সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। সব ব্যবসায়ীকে সমান সুবিধা না দেয়া পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আলী রেজা হায়দার জানান, ভারতের পেট্রাপোল বন্দরে ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের কারণে সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এ কারণে পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক। যাদের অধিকাংশেই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে। তবে দু’দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

No comments:

Post a Comment