Wednesday, February 15, 2017

মেসির ন্যুক্যাম্প ছাড়ার গুজব!

ন্যুক্যাম্প ছেড়ে লিওনেল মেসির পরবর্তী বিচরণ হচ্ছে ইন্টার মিলানের সান সিরোর উঠোনে, এমন গুজব চলছিল বেশ কয়েকদিন ধরেই। বিশেষ করে ‘এলএমটেন’-এর সঙ্গে বার্সার নতুন চুক্তি না হওয়ায় জল্পনাটা ক্রমশই গাঢ় হয়। এরই মধ্যে গত মাসে হঠাৎই শোনা যায়, মেসি নাকি মৌসুম শেষ হলেই সান সিরো অভিমুখী হয়ে পড়বেন। পরে শোনা যায় এসি মিলান নয়, ইন্টার মিলানই হতে চলেছে তার নতুন ঠিকানা। স্বভাবতই খবরটা প্রকাশ্যে আসতে ফুটবল দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে যায়। তবে এ ভাবনার কোনো ভিত্তি নেই বলে গুজবের আগুনে পানি ঢেলে দিয়েছে খোদ ইতালীয় ক্লাবটির প্রধান স্পন্সর পিরেলি।
সোমবার ইন্টারের স্পন্সর বিখ্যাত মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থা পিরেলির পক্ষ থেকে জানানো হয়, ক্লাবের তরফে তাদের সঙ্গে মেসিকে সান সিরোতে নিয়ে আসার ব্যাপারে আলোচনা হলেও ব্যাপারটা এককথায় অসম্ভব। পিরেলির কর্ণধার মার্কো ট্রুনচেট্টি প্রোভেরা জানিয়েছেন, ক্লাবের সদস্য-সমর্থকদের উদ্দীপ্ত করতেই সম্ভবত এমন একটা খবর হাওয়ায় ভাসিয়ে দেয়া হয়েছে! ইতালির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে পিরেলির মালিক বলেছেন, ‘মেসি সংক্রান্ত খবরটা আসলে ক্লাবের সমর্থকদের রাগিয়ে দিতেই রটানো হয়েছিল। ইন্টারকে ঘিরে স্বপ্নটাকে আরও উসকে দিতে।’ মেসি নিয়ে ধোঁয়াশা কাটানোর পাশাপাশিই মার্কো জানিয়েছেন, ইন্টারকে যে চীনা কোম্পানিটি কিনে নিয়েছে সেই সুনিংয়ের কর্তাদেরও লক্ষ্য, ভবিষ্যতে ক্লাবকে আরও বেশি সাফল্য এনে দেয়া। ওয়েবসাইট।

No comments:

Post a Comment