Thursday, February 9, 2017

ডিভি লটারি বিলুপ্তি ও পারিবারিক কোটা সীমিত করার বিল মার্কিন সিনেটে

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে এবার উঠল ডিভি লটারি বিলুপ্তি ও পারিবারিক কোটা সীমিত করার বিল। অভিবাসন কমাতে এ বিলটি এনেছেন দুই রিপাবলিকান সিনেটর। আরকানস’র টম কটন এবং জর্জিয়ার ডেভিড পারডিউ নামে এ দু’সিনেটর মঙ্গলবার বিলটি উত্থাপন করেন।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে ৫০ হাজার ব্যক্তি যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার সুযোগ পেয়ে আসছিলেন, এই প্রস্তাব পাস হলে তা বন্ধ হয়ে যাবে। এছাড়া গ্রিনকার্ড পাওয়া অভিবাসীরা কেবল তাদের স্বামী/স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক সন্তান এবং অসুস্থ বাবা-মাকে নাগরিক করার আবেদন করতে পারবেন। পারিবারিক কোটার সুবিধা নিয়ে এতদিন গ্রিনকার্ডধারীরা তাদের ভাই-বোন এবং ঘনিষ্ঠ আত্মীয়দেরও নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে পারতেন। যুক্তরাষ্ট্রে এভাবে প্রতিবছর ৫ থেকে ১০ লাখ লোক অভিবাসী হওয়ার সুযোগ পেত বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। নতুন বিলটি অনুমোদ পেলে এ সংখ্যা বহু অংশে কমে আসবে।
অবশ‌্য পেশাদারী ভিসায় (এইচওয়ানবি) যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ক্ষেত্রে এ বিল প্রভাব ফেলবে না। এ বিলকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশের ধারবাহিকতা হিসেবে দেখছেন অনেকে। দুই সপ্তাহ আগে ওই আদেশে পরবর্তী চারমাসের জন্য সব ধরনের শরণার্থী এবং তিন মাসের জন্য সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। সিরিয়ার ক্ষেত্রে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ নিষেধাজ্ঞার কথা বলা হয়। ওই আদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরে তীব্র সমালোচনার মধ‌্যে সিয়াটলের একটি আদালত ওই নির্বাহী আদেশের একটি অংশের কার্যকারিতা স্থগিত করে দেয়।

No comments:

Post a Comment