Sunday, February 19, 2017

সৈয়দপুরে ভাতিজার পিটুনিতে চাচার মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ভাতিজাদের পিটুনিতে আহত চাচা শমসের আলী (৬৫) চিকিৎসাধীন অবস্থায় রোববার সৈয়দপুর হাসপাতালে মারা গেছেন। তিনদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাদের মারামারিতে গুরুতর আহত শমসের আলীকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করায়। সৈয়দপুর থানা সূত্র জানায়,
উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামে বাড়ির ল্যাট্ট্রিনের ময়লা পরিষ্কার করাকে কেন্দ্র করে চাচা শমসের আলীর সঙ্গে ভাতিজা হায়দার আলী, কালাম, শাকিল ও সালামের কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে চাচা শমসের আলী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করার তিনদিনের মাথায় রোববার হাসপাতালে তিনি মারা যান। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

No comments:

Post a Comment